এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

পূর্বধলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্বধলা উপজেলার শিমুলকান্দি গ্রামের মৃত- মনির উদ্দিনের ছেলে ও উপজেলার খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি মো. হাবিবুর রহমান (৪৬) ও উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে ও খলিশাউড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম (৪০)।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বধলা থানার মামলা নং–০১, তারিখ ০১-১২-২৪, ধারা–১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ ও দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামী।

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।