এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় ছাত্রলীগ নেতা তারেক মিয়া গ্রেপ্তার

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:  দেশব্যাপী চলমান ডেভিল হান্ট-২ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় তারেক মিয়া (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা ডিবি (পশ্চিম) ও পূর্বধলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত তারেক মিয়া উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা গ্রামের তারা মিয়ার ছেলে  ও  পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ হাসান জানান, গ্রেপ্তারকৃত তারেক মিয়া পূর্বধলা থানার মামলা নং-১৮ তারিখ ১৯-০২-২০২৫ ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশো-২০১৩) এর ৬/১০/১১/১২/১৩/ এর মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্ধিগ্ধ  আসামী ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।