LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের ইমেজ অপ্টিমাইজার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটে খুব সহজেই আপনি ছবি এডিটিং করতে পারবেন । তা ছাড়া দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।      ●      নিরপেক্ষ সংবাদ প্রকাশই আমাদের লক্ষ্য। প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯ এই নাম্বারে ফোন করুন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ভোটের গাড়ির প্রচারণা

শফিকুল আলম শাহীন:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী সাধারণ নাগরিকদের মতামত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত ‘ভোটের গাড়ি’ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ভ্রাম্যমাণ প্রচারণা চালিয়েছে।

আজ রবিবার (০৪ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় ভোটের গাড়িটি উপজেলা সদরের স্টেশন বাজারে এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করে। এ সময় প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ফেলানী হত্যা, আবরার ফাহাদ হত্যা, প্রতিবেশী দেশের প্রভাব ও নির্ভরশীলতার মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব উপস্থাপনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রচারণাকালে নাগরিকরা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত নিজেদের মতামত লিখে বিশেষভাবে স্থাপিত জনমত বক্সে জমা দেন। সংগৃহীত এসব মতামত পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর প্রেরণ করা হবে বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজমুল হুদা জানান, প্রচারণা চলাকালে সংশ্লিষ্ট প্রতিনিধিরা ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সম্পর্কে উপস্থিত জনসাধারণকে অবহিত করেন।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি