LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের ইমেজ অপ্টিমাইজার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটে খুব সহজেই আপনি ছবি এডিটিং করতে পারবেন । তা ছাড়া দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।      ●      নিরপেক্ষ সংবাদ প্রকাশই আমাদের লক্ষ্য। প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯ এই নাম্বারে ফোন করুন।

নেত্রকোনায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নেত্রকোনায় পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মামলার তথ্য গোপন রাখা, অন্য আসনের ভোটারকে প্রস্তাবকারী করা, অসম্পূর্ণ তথ্য প্রদান এবং ভোটারদের এক শতাংশ স্বাক্ষর সংগ্রহে ব্যর্থ হওয়ার কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।

শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর): আসনে স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান ডিপ্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. বেলাল হোসেন।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী মো. আবদুর রহিম। 

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি): আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী চম্পা রানী সরকার। 

নেত্রকোনা-৫ (পূর্বধলা): আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ।

রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ত্রুটি পাওয়ায় পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি