[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান। সরাসরি আমাদের পোর্টালে খবর জমা দিতে এখানে ক্লিক করুন।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

ইরানে মার্কিন–ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

ইরানে মার্কিন–ইসরাইলি বাহিনীর হামলা এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগ
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ইরানে মার্কিন–ইসরাইলি বাহিনীর হামলা এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিপিবির উপজেলা সভাপতি আলকাস উদ্দীন মীরের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উদীচী সভাপতি শামছুল আলম খানসহ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন, নারী সেল ও ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আগ্রাসী নীতি গোটা বিশ্বকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে শিশুদের হত্যা এবং সরকারবিরোধী আন্দোলনে যুক্ত বিভিন্ন বামপন্থী ও বিরোধী শক্তির অবস্থানে বোমা হামলার মাধ্যমে মার্কিন ও ইসরায়েলি বাহিনী গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বক্তারা আরও বলেন, পৃথিবী আজ ফ্যাসিবাদ, যুদ্ধ ও পরিবেশ ধ্বংসের এক নতুন সংকটময় সময়ে প্রবেশ করেছে। এককেন্দ্রিক বিশ্বব্যবস্থায় মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য বিভিন্ন জাতি ও রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। ইরানে সাম্প্রতিক সামরিক অভিযান মানবতাবিরোধী এবং দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন।

এ সময় বক্তারা বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের পাশাপাশি বাংলাদেশের মুক্তিকামী জনগণকে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংহতি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন