x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় হামলা-উত্তেজনার প্রেক্ষাপটে বিএনপি ও ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, সন্ত্রাস, হানাহানি ও শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

একই দিনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন—সাজু আহমেদ, সদস্য সচিব, পূর্বধলা উপজেলা ছাত্রদল এবং সোলায়মান কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক ।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় রাজনীতিতে শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে সংসদ সদস্য মাসুম মোস্তফা-র গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তাকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয়; পরে প্রশাসন ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয় এবং তার গাড়িতে ভাঙচুর চালানো হয়।

রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মাসুম মোস্তফা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

তিনি বলেন, “আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। এ সময় তারা আমার গাড়িতে হামলা চালায় এবং নামাজখানায় ঢুকে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করে।” তিনি আরও দাবি করেন, হামলাকারীরা তার দলের নেতাকর্মীদের মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে।




প্রস্তুত হচ্ছে...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন