বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদারে বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আন্তালপূর্বকন্ঠ ডেস্ক: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি। শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কূটনৈতিক ফোরামের বাইরে এক আয়োজনে তাদের এ সাক্ষাৎ হয়।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও কৌশলগত সহযোগিতার ভিত্তিতে তুরস্কের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বেরিস একিনচি বিশেষ করে অর্থনৈতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে তুরস্কের দৃঢ় আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসাও করেন।
বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুও উঠে আসে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপ, কূটনীতি ও বহুপক্ষীয় সহযোগিতার গুরুত্বের ওপর উভয়পক্ষ জোর দেন।
সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক বাংলাদেশ ও তুরস্কের ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন