নেত্রকোনায় ডিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও জিরা জব্দ, আটক ২

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা: নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও জিরা জব্দ করেছে। এ সময় জড়িত থাকার অভিযোগে দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের কুরপাড় এলাকায় অভিযান চালানো হয়। এসআই মো. আব্দুল জলিলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পথে ভারত থেকে আনা ১,৭৬০ কেজি ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তীতখলা কারীবাড়ী গ্রামের মৃত আবুল হাসানের ছেলে রিপন মিয়া (২৫) এবং নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে মো. জসিম উদ্দিন (৩৫)।

এ ঘটনায় এসআই মো. আব্দুল জলিল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। পরে বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
শিরোনাম...