পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রায়হান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার জারিয়া আনসার ক্যাম্পের সামনে নাটেরকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ওই নাটেরকোনা গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে রায়হান স্থানীয় একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়ে পাকা সড়কে উঠতেই পূর্বধলা থেকে জারিয়াগামী একটি অজ্ঞাতনামা ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই পোস্টটি শেয়ার করুন


