শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি—ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তেহরানবাসীদের সতর্কতা

মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ‘ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাত’ হানা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশন
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বকন্ঠ ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ‘ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাত’ হানা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শত্রুর চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অঞ্চলে অবস্থানরত সব মার্কিন সম্পদ ও স্থাপনাকে ইরানের সেনাবাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, ইরনা জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের জানজান শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকরা যেন যতটা সম্ভব শান্ত থাকে এবং সামর্থ্য অনুযায়ী নিরাপদ কোনো স্থান বা শহরে সরে যায়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন