মদনে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড
নেত্রকোনার মদন উপজেলায় পলাশ মিয়া ও টিটু মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
নিজস্ব প্রতিনিধি, মদন (নেত্রকোনা): নেত্রকোনার মদন উপজেলায় পলাশ মিয়া ও টিটু মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (দুপুরে) উপজেলার কাইটাল ইউনিয়নের দশআশি গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী।দণ্ডপ্রাপ্তরা হলেন—মদন উপজেলার কাইটাল ইউনিয়নের দশআশি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে পলাশ মিয়া এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শাগলী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে টিটু মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার দুপুরে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পলাশ ও টিটুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী উভয়কে ৬ মাসের কারাদণ্ড এবং ৮০০ টাকা জরিমানা করেন।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও বেদবতী মিস্ত্রী বলেন, “ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

একটি মন্তব্য পোস্ট করুন