পূর্বধলায় বখাটের বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ
নেত্রকোণার পূর্বধলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী, যিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবমপূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী, যিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাসিন্দা ওই শিক্ষার্থী সোমবার সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়।এ ঘটনায় একই এলাকার বাসিন্দা শওকত আলী (২৪)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি ভুক্তভোগীর প্রতিবেশী ও আত্মীয় (চাচা সম্পর্কীয়) বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগটি পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন