এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

আটপাড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে বাবু মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শনিবার রাতে আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষক বাবু মিয়া উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নান্দু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের জন্য কিশোরীর বাবা মসজিদে চলে যান এবং তার মা গিয়েছিলেন নদীতে গোসল করতে। এই সুযোগে বাবু মিয়া তার ঘরে এসে প্রলোভন দেখিয়ে বাক ও শ্রবণপ্রতিবন্ধী মেয়েটিকে বাড়ির পাশেই একটি নির্জন ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরে কিশোরীটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং শারীরিক অক্ষমতার কারণে কথা বলতে না পারলেও হাতে লিখে পরিবারের সদস্যদের পুরো ঘটনার বর্ণনা দেয়। 

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করেছে। অভিযুক্ত বাবু মিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।  

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।