পূর্বধলায় সংরক্ষিত নারী আসনের এমপি’র উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের আওতায় ৩১৯ জন অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, অসুস্থ ব্যক্তি ও শিক্ষার্থীরপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের আওতায় ৩১৯ জন অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী, অসুস্থ ব্যক্তি ও শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা ও উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে রবিবার (১৪ জুন) সকালে এ অর্থ বিতরণ করা হয়।জেলা পরিষদ কাম-অডিটোরিয়াম পূর্বধলায় আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপকারভোগীদের হাতে অর্থ তুলে দেন। সংসদ অধিবেশনে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাহফুজুল হক মানার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম খান, বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বৈরাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা।

একটি মন্তব্য পোস্ট করুন