পূর্বধলায় শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মানসুরা আলম, উদ্বোধন হলো স্যানিটারি ভেন্ডিং মেশিন
নেত্রকোণার পূর্বধলায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ পরিদর্শন এবং স্যানিটারি ভেন্ডিং মেশিন উদ্বোধন করেছেন সংরক্ষিত নাপূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ পরিদর্শন এবং স্যানিটারি ভেন্ডিং মেশিন উদ্বোধন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।
রোববার (২ আগস্ট) তিনি পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে সংসদ সদস্যের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে ঘুরে দেখেন তিনি।নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে এসব ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন। এ ছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুম আধুনিকায়ন ও সংস্কার, কমনরুম উন্নয়ন এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে তিনটি আধুনিক ওয়াটার ফিল্টার স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
পরিদর্শনের অংশ হিসেবে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারটি গাছের চারা রোপণ করেন সংসদ সদস্য মানসুরা আলম। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সবুজ ও মনোরম রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সংসদ সদস্য মানসুরা আলম বলেন, "শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণ করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।"
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু এবং উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, দলীয় নেতাকর্মী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন