পূর্বধলা সার্বজনীন পূজা মন্দিরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
নেত্রকোণার পূর্বধলা সার্বজনীন পূজা মন্দিরের আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জিতপূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা সার্বজনীন পূজা মন্দিরের আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জিত চন্দ্র কর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ রায় চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পূর্বধলা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জীবন কৃষ্ণ দে এবং সঞ্চালনা করেন বিকাশ চন্দ্র সরকার।সভায় বক্তারা বলেন, সার্বজনীন পূজা মন্দিরের ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নতুন কমিটি সকলের সহযোগিতা নিয়ে মন্দিরের উন্নয়ন, ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন এবং সেবামূলক কর্মকাণ্ড পরিচালনায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় বর্তমান সভাপতি তরুণ কুমার রায়সহ কমিটি গঠনের লক্ষ্যে পূর্বে গঠিত ১১ সদস্যবিশিষ্ট উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নতুন কমিটি গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম অনুমোদন করেন।
সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হবে। পূর্ণাঙ্গ কমিটিতে মন্দিরের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য একাধিক পদে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।
নবনির্বাচিত সভাপতি সঞ্জিত চন্দ্র কর ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতা নিয়ে পূর্বধলা সার্বজনীন পূজা মন্দিরের সার্বিক উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সকল উৎসব-অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন