শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ে
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের জামতলা বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়।

‘তারুণ্য সবার আগে, বাংলাদেশ অধিকার, সমৃদ্ধি—তরুণরাই গড়বে দেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের পূর্বধলা উপজেলা সভাপতি জাহিদ হাসান কাঞ্চনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্কাস বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সহপাঠচক্র বিষয়ক কেন্দ্রীয় সম্পাদক ও নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রাজু রায়হান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ফকির, নেত্রকোনা জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব আজহারুল ইসলাম, দুর্গাপুর উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল এবং অর্থ সম্পাদক জাকির হোসেন।

এ সময় যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক রুম্মান মিয়া, পূর্বধলা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি বিপ্লব মিয়া, আগিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার, বিশকাকুনী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি রুকন উদ্দিন, সহসভাপতি দুলাল মিয়াসহ উপজেলা যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নেতারা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের সাফল্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা তরুণদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন