শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

কেন্দুয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

 কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজারসংলগ্ন চান্দপাড়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, লিজা আক্তারের স্বামী বাবু মিয়া বিজিবিতে কর্মরত রয়েছেন।,

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় কেন্দুয়া-নেত্রকোনা সড়কে যাত্রীবাহী অটোরিকশাটি কেন্দুয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ওয়াজেদ মিয়া ও যাত্রী লিজা আক্তার নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত এক শিশুসহ তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এ সময় দুর্ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।,

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন নিহত ও এক শিশুসহ তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মরদেহ প্রাথমিকভাবে থানায় নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।,

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন