এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

আটপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

আসাদুজ্জামান খান সোহাগ,আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি ঃ 
নেত্রকোনার আটপাড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এই বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রীর মামা বাদী হয়ে আটপাড়া থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে সুখারী ইউনিয়নের এই বিদ্যালয়টির খন্ডকালীন শিক্ষক ঝন্টু সরকার সপ্তম শ্রেণিতে পড়–য়া মেয়েটিকে রোববার বিকেলের দিকে বিদ্যালয়ের শৌচাগারে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেয়েটির ডাক চিৎকারে পাশের এক দোকানীসহ কয়েকজন শিক্ষার্থী চলে এলে শিক্ষক দৌঁড়ে চটকে পড়েন। এর পর থেকে তিনি আর বিদ্যালয়ে আসেননি। পড়ে ঘটনা কাউকে না জানাতে তিনি মেয়েটিকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখান। বিষয়টি জানা জানি হয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই নিয়ে মঙ্গলবার দুপুর ২ ঘটিকার দিকে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি। আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আলী হোসেন পিপিএম জানান, এই নিয়ে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।   


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।