শিরোনাম:
শিরোনাম লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন
নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে নাসির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের শিষকান্দি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল তিনটারদিকে নাসির উদ্দিন বাইসাইকেলযোগে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী একটি ট্রাক ঢাকা মেট্রো (ট-২২-৬৬৩৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন