শিরোনাম:
শিরোনাম লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় অবৈধভাবে মাটি উত্তোলন, ড্রেজার জব্দ

নেত্রকোনার পূর্বধলায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের লাউয়ারি এলাকায় ধলাই নালা নদীর তীরবর্তী নয়াপাড়া চরে অভিযান চালিয়ে এটি জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যক্তি  জমিতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। পরে মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা অনুযায়ী নির্ধারিত বিধিনিষেধ লঙ্ঘন করে মাটি উত্তোলনের সুযোগ নেই।

ব্যক্তিমালিকানাধীন জমি হলেও আইন ও বিধি উপেক্ষা করে জমির শ্রেণি পরিবর্তন করা যায় না। অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন