x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

বিজিবির সঙ্গে গোলাগুলিতে ইয়াবা কারবারি নিহত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে গোলাগুলিতে একজন ইয়াবা কারবারি নিহতের খবর পাওয়া গেছে। শনিবার ভোরে টেকনাফের নাফ নদীর ১নং স্লইচ গেট এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ঘটনাস্থল থেকে দুই লাখ দশ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড বন্দুকের খালি খোসা উদ্ধার করা হয় । তবে নিহতেরপরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানায়, নাফ নদীতে স্পিডবোট নিয়ে বিজিবি’র একটি বিশেষ দল টহল দেয়ার সময় দেখতে পায় একটি কাঠের নৌকা করে তিনজন ব্যক্তি মিয়ানমার জলসীমা পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

এ সময় টহলরত বিজিবি’র সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করলে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে। এতে দুইজন পাচারকারি নদীর পানিতে ঝাঁপ দিয়ে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে চলে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নৌকাসহ জব্দ করে বিজিবি সদস্যরা। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহত দুজন বিজিবির সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত ব্যক্তির মৃতদেহ টেকনাফ থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম
MMMMMMMMMMMMMM

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন