x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

শেরপুরে হাতির মৃতদেহ উদ্ধার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

তপু সরকার হারুনঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের  সীমান্তে ঝোড়া নামক এলাকা থেকে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানান  করেছেন বন কর্মকর্তারা।

শনিবার (১৯ ফেব্রুযারী) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের আঠারো ঝোড়া নামক এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান।

বন্য হাতির মৃত্যু ঘটনায় প্রকৃতি ও পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলন গভীর উদ্বেগ প্রকাশ করে হাতি মৃত্যুর ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে হাতি মৃত্যুর রহস্য উদঘাটন করার জন্য জোর দাবি জানিয়েছেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০২ নম্বর পিলারের কাছে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী বিটের আঠারো ঝোড়া নামক এলাকার ঝোড়ায় কয়েকজন রাখাল একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। 

বিষয়টি তারা বন বিভাগকে জানান।  ‘সংবাদ পেয়ে বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিটের কর্মকর্তা ও বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন।’

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, হাতিটি মাদি। বয়স ৭ থেকে ৮ বছর। আনুমানিক একদিন আগে মারা যেতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হতে পারে। নমুনা নেওয়া হয়েছে। ল্যাবে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

রাংটিয়া রেঞ্জের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মকরুল ইসলাম আকন্দ বলেন, ‘ময়নাতদন্তের পর এটিকে ঘটনাস্থলের পাশেই মাটিচাপা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে তিনি জানান’।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন