শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নেত্রকোণার পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ২৮টি ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ২৮টি ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৮ জুন) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে পূর্বধলা বাজারের বিসমিল্লাহ খাবার হোটেলের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত লাল চানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর আলমকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ২৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন