x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

শেরপুরে মোটরসাইকেল-সিএন‌জি সংঘর্ষে প্রাণ গেল ইমামের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

তপু সরকার হারুনঃ শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল-সিএনজি- সংঘর্ষে প্রান গেল মসজিদের  ইমাম মোরাদ মিয়া (২৫) ।  এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার শেখদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরাদ কলাকান্দা গ্রামের আঃ লতিফের ছেলে। আহতরা হলেন- চককাউরিয়া গ্রামের মৃত মাওলানা ওবায়দুল রহমানের ছেলে মোঃ খায়ের উদ্দিন (৫০) ও খায়েরের শিশু বাচ্চা আমির হামজা (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরাদ মিয়া, খায়ের ও খায়েরের শিশু সন্তান আমির হামজাকে সাথে নিয়ে শ্রীবরদী বাজার থেকে মোটরসাইকেলযোগে উপজেলার মাটিয়াকুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ‘এসময় শেখদি এলাকায় পৌঁছলে শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়।, 


এতে তারা গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে দায়িত্বরত ডাক্তার মোরাদকে মৃত ঘোষণা করেন। আর আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ‘এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।,


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন