এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

গাজীপুরে ইদের দিন সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের পূর্ব পাশে সিএনজি ও বাসের সংঘর্ষে চার জন নিহত হয়েছে। মঙ্গলবার (৩ মে) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে সাত কিলোমিটার দূরে তাকওয়া পরিবহন ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক যাত্রী নিহত হন। 
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মৃত আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন (৪৫), সাথী আক্তার (২৫) ও দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী গ্রামের শরিফ হোসেন (২৮)। এছাড়া নিহত অটোরিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। 

তার বয়স আনুমানিক ৪৫ বছর। স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের পূর্বপাশে উত্তরবঙ্গগামী এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয় এবং ১০ মিনিট পর সফিপুর ফ্লাইওভার ব্রিজের নিচে তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হন। `এতে ঘটনাস্থলেই নিহত হয় সিএনজিচালিত অটোরিকশার চালক।, 

 এসময় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেনু বেগম, মো. হোসেন, শরীফ হোসেন ও সাথী আক্তারের মৃত্যু হয়। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এনা পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। `আরেক দুর্ঘটনায় আরও এক ব্যক্তিসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।, 

The post  appeared first on Sarabangla http://dlvr.it/SPkk6B
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।