x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

‘কল্পনার সেতু বাস্তব করেছেন প্রধানমন্ত্রী’

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

লালম‌নিরহাট: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, 'পৃথিবীতে অনেক দেশ আছে যাদের গর্ব করার মতো কিছুই নেই। বাংলাদেশে গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। আমরা বলতে পারি পদ্মা সেতু আমাদের সাহসিকতার একটি উদাহরণ। পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মার ওপরে সেতু করা কাল্পনিক বিষয় ছিল। যা প্রধানমন্ত্রীর হাত ধরে বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে।'

বুধবার (২২ জুন) লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের প্রথম বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।,

তিনি বলেন, 'আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ ও পতাকা পেয়েছি। স্বাধীনতার ৫০ বছর পর ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ পেয়েছি। করোনা না এলে এতোদিনে ক্ষুধাকে জাদুঘরে রেখে দেওয়া হতো। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দেখেছি চৈত্র মাসে ভাত খাওয়ার কথা চিন্তাই করা যেতো না। কচু শাক খেয়ে দিন কাটাতো মানুষ। সেই বাংলাদেশ এখন আর নেই। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। যা আজ বাস্তবায়ন হয়েছে।'

এর আগে, পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশ জাদুঘরের ফলক উন্মোচন করেন। পরে বাংলাদেশ পুলিশ জাদুঘর ও পুলিশ শিশু গ্যালারি পরিদর্শন করে হাতীবান্ধা থানা ভবনে গাছের একটি চারা রোপণ করেন। এ সময় তিনি পুলিশ নারী ব্যারাক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন। পরে দহগ্রাম-আঙ্গরপোতা পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠক করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।,

from Sarabangla https://ift.tt/RWoYVIE

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

হেল্পলাইন কল করুন হোয়াটসঅ্যাপ মেসেজ দিন ইমেইল করুন