x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান। সরাসরি আমাদের পোর্টালে খবর জমা দিতে এখানে ক্লিক করুন।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বন্যা মোকাবিলায় সেনাবাহিনী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

ঢাকা: ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা বৃষ্টির ফলে গলা পানিতে ডুবে গেছে পুরো সুনামগঞ্জ। বানের জলে ভেসে যাচ্ছে পশুপাখি, ঘরবাড়ি। বৈদ্যুতিক লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 


এ অবস্থায় সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান  বলেন, সুনামগঞ্জের বন্যা মোকাবিলায় সেনাবাহিনী পাঠানো হয়েছে। ত্রাণ কার্যক্রম সচল রাখার পাশাপাশি উদ্ধারকাজ পরিচালনা করবেন সেনাবাহিনীর সদস্যরা। ,

সেইসঙ্গে এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজেও যুক্ত হবে সেনাবাহিনী। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যার পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত রয়েছে। ,

শুক্রবার (১৭ জুন) সকাল ৯টার দিকে সুনামগঞ্জ করেসপন্ডেন্ট আল হাবিব জানান, তার নিজ বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলায়। সেখানেও গলা পানি উঠে গেছে। মানুষজন চাইলেও আশ্রয়কেন্দ্রে যেতে পারছে না। ত্রাণ কার্যক্রমও জোরেসোরে শুরু হয়নি। সকাল সকাল বেশকিছু কুকুর বন্যার পানিতে ভেসে যেতে দেখেছেন তিনি। 

জানা গেছে, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বানভাসী মানুষের ঘরে থাকাই কঠিন হয়ে পড়েছে। অনেকের বাড়িতে খাবার ও পানি সংকট দেখা দিয়েছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভয়াবহ বৃষ্টিপাত হচ্ছে। উজানের এই বৃষ্টির পানি পাহাড়ি ঢল হয়ে ভাটির জনপদ সুনামগঞ্জে বিপর্যয় ডেকে এনেছে। জেলার ৫টি উপজেলার শহর, গ্রাম, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, সরকারি-বেসরকারি স্থাপনা বন্যার পানিতে নিমজ্জিত।,

from Sarabangla https://ift.tt/4yYCzR2

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন