x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

খালিয়াজুরীতে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা :

নেত্রকোণার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই মিলন মিয়ার (৪২) ঘুষির আঘাতে ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে খালিয়াজুরীর লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে। মিলন মিয়া ও মুক্তার মিয়া ওই কান্দাপাড়া গ্রামের কেনু মিয়ার ছেলে। তারা দুই ভাই কাঠ ব্যাবসার সঙ্গে জড়িত ছিলেন। ,

স্থানীয়দের বরাত দিয়ে লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, শনিবার রাত ১০টার দিকে মুক্তার মিয়া তার মা ও বোনের সঙ্গে পারিবারিক ঋণ পরিশোধ নিয়ে কথা কাটাকাটি করছিলো।

এ সময় কথার কাটাকাটিতে যুক্ত হন মুক্তারের বড় ভাই মিলন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মিলন ছোট ভাই মুক্তারকে সজুড়ে ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যায়।,

এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ মিলনকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।,

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন