পূর্বধলায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
শফিকুল আলম শাহীন :
নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার (৫আগস্ট) সন্ধ্যায় কংস নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা (৪৫) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ।,
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) সাদ্দাম হোসেন জানান, অর্ধগলিত অবস্থায় আনুমানিক ৪৫ বছর বয়সের একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। ,
তার পরনে কোনো কাপড় না থাকলেও গায়ে গোল গলার একটি সাদা গেঞ্জি রয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য শনিবার সকালে লাশ মর্গে প্রেরণ করা হবে।,

একটি মন্তব্য পোস্ট করুন