[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান। সরাসরি আমাদের পোর্টালে খবর জমা দিতে এখানে ক্লিক করুন।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

জামালপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব সাদা ছরি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আল
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

এসএমএস হালিম দুলাল, জামালপুর প্রতিনিধি : হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব সাদা ছরি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।,

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।, 

পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্য রাখেন জেলা প্রশাসক  হাসিনা বেগম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত  জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার রেজানুর রশিদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, সাংবাদিক জাহাঙ্গির সেলিম, ফজলে এলাহী মাকাম,সহকারি অধ্যাপক তারিকুল ফেরদৌস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকি ফাতেমা প্রমুখ।,

এ সময় বক্তারা সাদাছড়ি ব্যবহার করা মানুষগুলোকে সমাজের বোঝা না মনে করে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে তাদেরকে উদ্বুদ্ধ করণ করার পাশাপাশি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তাদের ভূমিকা বিষয়ে আলোকপাত করা হয়। ‘পরে তিনজন প্রতিবন্ধীর মাঝে তিনটি ট্রাই সাইকেল ও  দুইজনের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।,’ 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন