x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

দুর্গাপুরে ৪৮ বোতল ভারতীয় মদসহ দুই সহোদর আটক

নেত্রকোণায় ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ দুই সহেোদর মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণায় ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ দুই সহেোদর মাদক ব্যবসায়ীকে আটক করেছে  জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার দিবাগত গভীর রাতে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর নামকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত দুই সহোদররা হলেন, দুর্গাপুর উপজেলা সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শহিদ ইসলামের ছেলে খোকন ইসলাম (২৬) ও লোকমান হোসেন (২৪)।

নেত্রকোণা ডিবি পুলিশ (পশ্চিম) এর অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে প্রেরিত প্রেস এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (ডিবি পশ্চিম) অফিসার ইনচার্জ দেবাংশু কুমার দে এর সার্বিক তত্ত্বাবধানে এস আই শওকত আলীর নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার দিবাগত গভীর রাতে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর নামকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ খোকন মিয়া ও লোকমান হোসেনকে আটক করে।

এ ঘটনায় ডিবির এস আই শওকত আলী বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 


প্রস্তুত হচ্ছে...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন