শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর এক মতবিনিময় সভা অনুষ্ঠি
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিরিশিরি সেনাক্যাম্প মিলনায়তনে মতবিনিময় করেন দুর্গাপুর সেনাক্যাম্প কমান্ডার সাজিদ বিন রৌশন।,

সভায় সেনাক্যাম্প কমান্ডার সাজিদ বিন রৌশন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতি  নিয়ে বলেন, উপজেলার প্রতিটি এলাকায় সহিংসতা বন্ধসহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে।,

এলাকার সকল সম্প্রদায়ের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক নজর রাখছে সেনাবাহিনী।, যারা চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস এবং চোরাচালানসহ নানা দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়ে তুলেছেন, প্রমান সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেইসাথে মাদক ও চোরাচালান বিষয়ে কাউ কোনো ধরনের ছাড় দেয়া হবে না।, 

মতবিনিময় সভায় দুর্গাপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সেনা ক্যাম্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।,

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন