পূর্বধলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব ধরনের বিভেদ ভুলে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, মো. আজিম উদ্দিন তালুকদার আরশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শহীদুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন