শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

দুর্গাপুরে সাংবাদিক কাজল’র ২য় মৃত্যুবার্ষিকী পালিত

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাহাদাত হোসেন কাজল’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাহাদাত হোসেন কাজল’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।, 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার’র সঞ্চালনায় ক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,র সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করেন, দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ ( ওসি ) বাচ্চু মিয়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়,  মরহুমের ছেলে সাংবাদিক আবিদ হাসান বাপ্পি প্রমুখ।,

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মাওলানা মো. সাইদুল ইসলাম।,


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন