শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় তিনদিনব্যাপী খাদ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

নেত্রকোনার পূর্বধলায় আজ রোববার (১৭নভেম্বর) তিনদিনব্যাপী খাদ্য ও পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় আজ রোববার (১৭নভেম্বর) তিনদিনব্যাপী খাদ্য ও পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কৃষি মন্ত্রণালয়ের  উদ্যোগে উপজেলা সদরের পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা,  শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তা, এনজিও কর্মী ও স্থানীয় কৃষকসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন খাদ্যভিত্তিক ফলমূলের পুষ্টি, চাহিদা ও তার গুনাগুন সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

আগামী মঙ্গলবার পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে। প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নেত্রকোনা আঞ্চলিক অফিসের আঞ্চলিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সামসুজ্জোহা ।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন