x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

গৌরীপুরে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ৩১দফা উপস্থাপন

ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের মাঝে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন ও শিক্ষার্থীর চোখে
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের মাঝে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন ও শিক্ষার্থীর চোখে আগামী ছাত্র রাজনীতি ও বাংলাদেশ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১দফা প্রচারপত্র বিতরণ, আগামীর রাজনীতি ও বাংলাদেশ বিনির্মাণে মতামত সংগ্রহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গৌরীপুর সরকারি কলেজ ও গৌরীপুর মহিলা কলেজ ক্যাম্পাসে এ  মতবিনিময় অনুষ্ঠিত।

কর্মসূচীতে অংশ নেন ময়মনসিংহ বিভাগীয় টিম প্রধান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফয়সাল, বিপ্লব শিকদার, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, পৌর আহ্বায়ক মো. জামাল হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম রক্তিম প্রমুখ।,

গৌরীপুর মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান সিরাজের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ শিক্ষার্থীদের কাছ থেকে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ সম্পর্কে মতামত গ্রহণ করেন। এ সময় মতামত তুলে ধরেন সীমা আক্তার, লিমা আক্তার, আঁখি গোসাই,  তায়্যেবা জামান রায়না, আফসানা, সামী আক্তার ইমা প্রমুখ।,

মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক সেলিম আল রাজ, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: তাজিজুল ইসলাম রাঙ্গা, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম নুর মোহাম্মদ মামুন,   গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল হক উদয়, ‘সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম প্রমুখ।,

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন