শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় বিয়ের পাঁচ দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় রিয়া (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় রিয়া (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বামীর বাড়ি উপজেলার খলিশাউড় ইউনিয়নের ডুপিরকান্দা গ্রাম থেকে ওই নববধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়া উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বড়রুহী গ্রামের লিটন মিয়ার মেয়ে এবং ডুপিরকান্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে ইমরান মিয়ার স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাতে তিন লাখ টাকা দেনমোহরে পারিবারিকভাবে ইমরান ও রিয়ার বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবারের পক্ষ থেকে স্বর্ণের গলার চেইন, কানের দুলসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

নিহতের বাবা লিটন মিয়া অভিযোগ করে বলেন, "বিয়ের সময় মেয়েকে সাধ্যমতো সাজিয়ে দিয়েছি। তারপরও কেন আমার মেয়ের প্রাণ দিতে হলো? আমার মেয়েকে মারধর করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই।"

অন্যদিকে, ইমরানের পরিবারের দাবি, রিয়া সবার অজান্তে তার ভাসুর হানিফ মিয়ার ঘরে গিয়ে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, "মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।" 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন