এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার দাবিতে পূর্বধলায় মানববন্ধন

শফিকুল আলম শাহীন: নেত্রকোনার পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান’র বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে পূর্বধলা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে পূর্বধলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন নোমান শাহরিয়ার, এসি ক্লাবের সাবেক সভাপতি আবু শোয়াইব হোসেন, আবদুল মান্নান, রেনেসাঁ ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাজু, নিউ স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া, পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান কবির পাপ্পু, জাগরণ ক্লাবের সভাপতি মো. তাজুল ইসলাম, রওশন আরা রোড ইয়ুথ ক্লাবের সভাপতি ফাত্তাহ তালহা, হাটধলা অনির্বাণ ক্লাবের সভাপতি সারোয়ার হোসেন মনি, সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি আলামিন, পূর্বধলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক, বাট্টা ব্রাদার্স ক্লাবের সভাপতি শাহরিয়ার আল নোমান খানসহ আরও অনেকে।,

বক্তারা বলেন, বর্তমান ইউএনও মো. খবিরুল আহসান পূর্বধলায় আসার পর থেকে উপজেলা পরিষদের অন্তর্গত নানামুখী কাজ স্বচ্ছভাবে হয়েছে ৷ খবিরুল আহসানের অফিসরুমে সবসময় যেকোনো সাধারণ মানুষ ঢুকে কথা বলার সুযোগ পেয়েছে। উনার সময়ে এলাকার খেলাধুলায় একধরনের পুর্নজাগরণ হয়েছে। ক্রীড়াসামগ্রী পেয়েছে সবাই, অসংখ্য টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা নিয়েও তরুণদের দুশ্চিন্তায় পড়তে হয় নাই। আর পূর্বধলাবাসীর বিনোদন ব্যবস্থা উন্নত করতে ইউএনও কী কী করছেন তা সবাই দেখছেন। আমরা জানি, তিনি চিরকাল এই উপজেলায় থাকবেন না। কিন্তু সরকারি নিয়মে একটানা সর্বোচ্চ ৩ বছর একই উপজেলায় কর্মরত থাকার সুযোগ পান ইউএনওরা। খবিরুল আহসানের সর্বোচ্চ মেয়াদ পূর্ণ হতে আরও ২ বছর বাকি। জনতার চাওয়া, তিনি মেয়াদ পূর্ণ করুন।, 

মানববন্ধন শেষে পূর্বধলা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের শেষ মাথায় লাল পতাকা উড়িয়ে রেললাইন অবরোধ করে জনতা। ‘এসময় আটকা পড়ে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন।’ পরে পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে ইউএনও খবিরুল আহসান’র বদলি বাতিল না হলে শীঘ্রই আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন উপস্থিত নেতৃবৃন্দ।, ’

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।