নেত্রকোণায় ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা : বাংলাদেশ জাতীয়তাবাদী নেত্রকোণা জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার দুপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
নেত্রকোণা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি বাজারে এ কম্বল বিতরণ করা হয়।,কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ও কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক, কাইলাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি এনাম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল, যুগ্ন-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম দ্বীপ, দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইমামুল খান ইমন, কাইলাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম প্রমুখ।,
এই পোস্টটি শেয়ার করুন

