x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

গৌরীপুরে ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

শাহজাহান কবির, গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংঙ্গামানী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের প্রতিবেশী চাচাতো ভাইয়ের চুরিকাঘাতে স্কুলছাত্র খুন হয়েছে।বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ১৯ নাম্বার সিটে চিকিৎসাধীন অবস্থায় সে  মারা যায়।এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে ভোলার আলগী গ্রামের দক্ষিন পাড়া পুল পাড়ে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম মোস্তাকিম বিল্লাহ (১৭)। তার পিতার নাম মাওলানা মাহমুদুল হাসান। সে হাসের আলগী আবু আক্তার খান একাডেমীর নবম শ্রেনীর ছাত্র।
নিহতের পরিবার জানায়, মোস্তাকিম এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ী ফিরছিল। এ সময় পূর্বপরিকল্পিত ভাবে উল্লেখিত প্রতিবেশী সম্পর্কে চাচাতো ভাই মোশারফ হোসেন (১৮) ধারালো অস্ত্র দিয়ে নিহত মোস্তাকিমের বুকে-পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মোস্তাকিমকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করে। পরে ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিম মারা যায়।
প্রতিবেশীরা জানায়, নিহত মোস্তাকিমের মোবাইল ফোনে মোশারফের বোনের ছবি ছিল। বিষয়টি জানতে পেরে নিহত মোস্তাকিমের সাথে ক্ষুব্ধ মোশারফের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই এ ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে তারা আরো জানায়, মোশারফ হোসেন(১৮) নিহত মোস্তাকিমের প্রতিবেশী চাচাত্ত জেঠাত্ত ভাই। তার পিতার নাম মৃত মনসুর আলী। সেও নিহত মোস্তাকিমের সাথে একই বিদ‍্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিল।
এ ঘটনায় নিহতের পিতা মাওলানা মাহমুদুল হাসান গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার দুপুরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় নিহতের রক্তমাখা জামা কাপড় ও রক্ত মাখা ছুরি উদ্ধার করে।
খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন। তিনি জানান, আগে ছুরিকাঘাতের অভিযোগ দায়ের হয়েছিল। এখন শুনেছি ভিকটিম মারা গেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব‍্যবস্থা নেয়া হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

হেল্পলাইন কল করুন হোয়াটসঅ্যাপ মেসেজ দিন ইমেইল করুন