শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে ডিবির হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নেত্রকোনার পূর্বধলায় গাঁজাসহ আটক সম্রাট (৫৮) নামে এক ব্যক্তিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) রাত
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় গাঁজাসহ আটক সম্রাট (৫৮) নামে এক ব্যক্তিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) রাতে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাত ৯টার দিকে দত্তকুনিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে সম্রাটকে গাঁজাসহ আটক করা হয়।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের পর সম্রাটের বড় ভাই সাবেক ইউপি সদস্য বাবুল মিয়াসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ডিবি সদস্যদের ঘিরে ফেলেন। একপর্যায়ে তারা সম্রাটকে ডিবি পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে ডিবি সদস্যরা পূর্বধলা থানায় খবর দেন।

খবর পেয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য এবং নেত্রকোনা জেলা গোয়েন্দা কার্যালয়ের আরও কয়েকজন সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া। তিনি বলেন, ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আটক সম্রাট পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত করলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেবাংশু কুমার দে বলেন, সম্রাটকে গাঁজাসহ আটক করার পর তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে তাকে ডিবি পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন