পূর্বধলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় গাঁজাসহ সন্তোষ রবিদাস ওরফে সন্তু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলার শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ গরুহাট্টা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সন্তু ওই এলাকার মৃত বিকারি রবিদাসের ছেলে।শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ (আইসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার ভাট সঙ্গীয় ফোর্সসহ শ্যামগঞ্জ গরুহাট্টা এলাকায় অভিযান চালিয়ে ২শ’গ্রাম গাঁজাসহ সন্তোষ রবিদাস ওরফে সন্তুকে আটক করে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করুন

