পূর্বধলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে “উপজেলা সমন্বয় পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্দ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, পূর্বধলা থানার ওসি (তদন্ত) মিন্টু দে,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী, উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান,সাংবাদিক মো. শফিকুল আলম শাহীন, মো. এমদাদুল ইসলাম, নাহিদুল ইসলাম আলম, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি তাপসী সাংমা প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি চালু করেছে সরকার। গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এক মাসব্যাপী এই কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টিসিভি (ঞুঢ়যড়রফ ঈড়হলঁমধঃব ঠধপপরহব) টিকা প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান,উপজেলায় গতকাল ৪ নভেম্বর পর্যন্ত টার্গেট ছিলো ৬৮ হাজার ১৫০ জন। ইতোমধ্যে ৬৭ হাজার ৭৭৩ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ। এটি একটি বড় সাফল্য বলে জানান তিনি। এই ক্যাম্পেইনকে সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

