এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

পূর্বধলায় সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:  সংবাদ প্রকাশের জের ধরে নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক এক সাংবাদিককে হুমকির প্রতিবাদে পূর্বধলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা পরিষদ গেইটের সামনের সড়কে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।  

পূর্বধলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সংবাদকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠিত মানববন্ধনে পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন কর্তৃক সাংবাদিক হেনস্থাসহ তাঁর স্বেচ্ছাচারিতা, দায়িত্ব পালনে অবহেলা, এইচএসসি পরীক্ষার ফলাফলের বিপর্যয়সহ নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে আনোয়ারুল হক রতনের অপসারণের দাবিতে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য নূর উদ্দিন মন্ড দুলাল, কালবেলার উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, মানবকণ্ঠ এর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব, পূর্বধলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য জাকির আহমেদ খান কামাল প্রমুখ। এসময় পূর্বধলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান এর মাধ্যমে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

প্রসঙ্গত- আজকের আরবান পত্রিকার স্টাফ রিপোর্টার ও আমার সংবাদ-এর উপজেলা প্রতিনিধি নাহিদ আলম সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ২০২৫ সালের ফলাফল বিপর্যয় নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদ প্রকাশের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন সাংবাদিক নাহিদ আলমকে কলেজে ডেকে নিয়ে হুমকিসহ অশালীন আচরণ করেন।


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি