শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গ্রুপের পৃথক কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় পৃথক পৃথক তিনটি গ্রুপের উদ্য
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় পৃথক পৃথক তিনটি গ্রুপের উদ্যোগে র‍্যালি, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পূর্বধলা বাজার, রেলওয়ে স্টেশন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করেন।
নেত্রকোনা-৫ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মানসুরা আলমের দিকনির্দেশনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ আহমেদ সজীবের নেতৃত্বে বিকেল ৩টার দিকে পূর্বধলা বাজার থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য অন্তর হাসান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ আহমেদ সজীব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মাহফুজুল হাসান মানার প্রমুখ। পরে বাজারের ঈদগাহ মাঠ, মডেল স্কুল প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ৫০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে বাজারের বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন নেতাকর্মীরা।

অপরদিকে, উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশনায় ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শহীদুল ইসলামের  নেতৃত্বে পূর্বধলা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম চত্বরসহ আশপাশে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা ছাত্রদলের ১ নং সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, সাবেক আহ্বায়ক আনিস আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে, একই দিন বেলা ১২টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণেও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আরেক গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

 অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব ও সদস্যসচিব সাজু আহমেদসহ অন্যরা।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

আয়োজকেরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতেই বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যেই এসব কর্মসূচি পালন করা হয়েছে।

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখছেন। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে।




এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন