এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

পূর্বধলায় রোগের যন্ত্রণা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক যন্ত্রণায় ভুগে আত্মহত্যা করেছেন লিটন মিয়া (২০) নামের এক যুবক। বুধবার (১২ নভেম্বর) সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লিটন মিয়া ওই গ্রামের খাদেমুল হকের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, লিটন দীর্ঘদিন ধরে কোমর ও পিঠের তীব্র ব্যথায় ভুগছিলেন। আগে তিনি পাইলিং শ্রমিক হিসেবে কাজ করতেন, কিন্তু অসুস্থতার কারণে কিছুদিন ধরে কর্মহীন ছিলেন। শারীরিক কষ্টের সঙ্গে মানসিক যন্ত্রণায় ভুগে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের ধারণা।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।