পূর্বধলায় শিক্ষাবিদ ও বিএপি নেতা মোবারক ইসলাম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা সদরের পূর্বধলা জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বিএনপি নেতা প্রয়াত আলহপূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা সদরের পূর্বধলা জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বিএনপি নেতা প্রয়াত আলহাজ মো. মোবারক ইসলাম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পূর্বধলা স্টেশন বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠিত স্মরণসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এম এ মান্নানের সঞ্চালনায় প্রয়াত ওই নেতার কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অবদান এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল গনি, শেখ মো. আব্দুর রাশিদ, উপজেলা বিএনপির সদস্য ডা. লতিফুর রহমান, সাচ্ছা তালুকদার , উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, আসাদুজ্জামান ডানো, জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া প্রমুখ।
পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন মরহুমের ছেলে পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান।
তিনি বলেন, শিক্ষা, রাজনীতি ও সমাজসেবাকে একসূত্রে গেঁথে মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর পিতার জীবনের মূল আদর্শ। সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের কারণে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
উল্লেখ্য, আলহাজ মো. মোবারক ইসলাম তালুকদার পূর্বধলা জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষা, রাজনীতি ও সমাজসেবায় তাঁর দীর্ঘদিনের অবদানের জন্য তিনি এলাকায় ব্যাপকভাবে সম্মানিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন