খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার আত্মার মাগফিরাত কামনায় পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মরহুমার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সাবেক সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ এর উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্বধলার দর্পণ পত্রিকার সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, ক্লাবের সিনিয়র সদস্য নূর উদ্দিন মণ্ডল দুলাল, ক্লাবের সদস্য জাকির আহমেদ খান কামাল, এমদাদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, আল মনসুর, সাকিব আবদুল্লাহ, জিয়াউর রহমান । এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আজকের আরবান এর স্টাফ রিপোর্টার নাহিদ আলম, মজিবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিজ হোগলা মাদ্রাসার মুদার্রিস সাইফুল্লাহ মনসুর।

