পূর্বধলায় সাংবাদিকদের সম্মানে বিএনপি নেতা শহীদুল্লাহ্ ইমরানের ইফতার মাহফিল
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা সদরে নিজ বাসভবনে এই মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি শহীদুল্লাহ্ ইমরান।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, জুলফিকার আলী শাহীন, শফিকুল আলম শাহীন এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার উপস্থিত ছিলেন।এছাড়াও সাংবাদিক নূরুল ইসলাম, তৌহিদুল কবীর রাসেল, এসএম ওয়াদুদ, নাহিদ আলম, জুবায়ের হোসেন বাচ্চু, শাহীন খন্দকার, আল-আমিন শেখ, নুরে আলম চন্দ্রনসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা স্টেশন মসজিদের ইমাম মাওলানা ইসলাম উদ্দিন।

একটি মন্তব্য পোস্ট করুন